Homeখেলাধুলাঘাটাইল সেনানিবাসে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপি ৮ম লাবিব প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি। এসময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন আলমগীর (সিআইপি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গল্ফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গল্ফারসহ মোট ১০০ জন ০২খেলোয়ার খেলায় অংশ গ্রহণ করেন।

পরে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি।

RELATED ARTICLES

Most Popular