Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্যান্ডেল পোড়াল দুর্বৃত্তরা

টাঙ্গাইলে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্যান্ডেল পোড়াল দুর্বৃত্তরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আনছারীর নির্বাচনী প্যান্ডেল পুড়িয়েছে দুর্বত্তরা। শুক্রবার (২২ মার্চ) রাতে পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আজ শনিবার রাতে ওই জায়গায় নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো।

এ ঘটনায় শনিবার সকালে পুড়িয়ে দেওয়া প্যান্ডেল পরিদর্শন করেছে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

এ বিষয়ে শাহজাহান আনছারী বলেন, আজ শনিবার রাতে ওই এলাকায় আমার নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানা নেই। তবে মামলার প্রস্তুতি চলছে। পুড়িয়ে দেওয়ার পরও ওই জায়গায় জনসভা করব।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, নৌকার প্রার্থী শাহজাহান আনছারী কাছে থেকে সংবাদ পাওয়ার পর ওই জাগয়া পরিদর্শন করেছি। পূণরায় ওই এলাকাসহ উপজেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।

RELATED ARTICLES

Most Popular