চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। শনিবার রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন লিনা। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লিনা।

তার মৃত্যুতে শিল্পী, সাংবাদিক ও অভিনয় সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর