বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeলাইফ স্টাইলচা-সিগারেট একসঙ্গে খেলে কি হয় তা জানেন তো!

চা-সিগারেট একসঙ্গে খেলে কি হয় তা জানেন তো!

 

কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে কেউ পান করেন চা, কেউবা খান বিড়ি বা সিগারেট। তবে এর মধ্যে অনেকে আছেন যারা চা-সিগারেট একসঙ্গে খান, যা স্বাস্থের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। হাতে জ্বলন্ত সিগারেট, সঙ্গে গরম চা-কে ডেডলি কম্বো বলা হয়। এমনিতে সিগারেটের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কমবেশি সবার জানা।

অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে৷ জানানো হয়েছে, যেসব ব্যক্তি নিয়মিত ধূমপান করেন এবং মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা ইসোফেজিয়াল (খাদ্যনালি) টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষণায় বলা হয়, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, এর পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের খাদ্যনালি ক্যানসারের ঝুঁকি বেশি। ধূমপায়ীদের ক্ষেত্রেও দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।

গবেষণাটির লেখক পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের ড. জুন এলভি জানান, তামাক ও অ্যালকোহল দুটো থেকে দূরে থাকাই হচ্ছে এই ক্যানসার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। কিন্তু ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি।

এ গবেষণার জন্য ৩০-৭৯ বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান ও চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যানসার ছিল না। পরবর্তী নয় বছর ধরে এই সাড়ে চার লাখ মানুষের তথ্য নেয়া হয়। এ সময়ের মধ্যে ১ হাজার ৭৩১ জনের ইসোফ্যাজিয়াল ক্যানসার দেখা দেয়।

ফলাফলে দেখা যায়, যারা অতিরিক্ত চা পান করেন, মদ্যপান করেন এবং ধূমপান করেন, এই তিনটি অভ্যাস যাদের নেই, তাদের তুলনায় এসব মানুষের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি থাকে পাঁচ গুণ বেশি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular