‘নতুন মেসি’ নামেই ডাকা হয় তাকে। ১৪ বছর বয়সী লুকা রোমেরু নজরে আসে আরো কয়েক বছর আগে। কিন্তু তিন দেশের নাগরিক হওয়ায় নির্দিষ্ট কোন দেশের হয়ে মাঠ মাতাবেন তা জানা ছিলো না কারোর। সম্প্রতি এএফএকে দেওয়া এক সাক্ষাৎকারে ইচ্ছা প্রকাশ করেছেন লুকা রোমেরু।
লুকা মেক্সিকোয় জন্মগ্রহণ করেন। তার বাবা ডিয়াগো রোমেরু আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। জেনেটিক সূত্রে, তিনি আর্জেন্টাইন। লুকা আর্জেন্টিনা, স্পেন ও মেক্সিকোর নাগরিক।
রাশিয়া বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন গভীর সংকটে সময় পার করছেন। মেসি নির্ভর এই দল যে ‘পাথর বোঝায় ঢেলা গাড়ী’ তা বুঝতে সময় নিলেও, রাশিয়া বিশ্বকাপে তা প্রমাণ হয়েছে। তাই দেশটির ফুটবল সংস্থা জাতীয় দলকে ঢেলে সাজাতে মরিয়া। এজন্য অনূর্ধ্ব ১৫, ১৭, ও ১৯ দলের দিকে বিশেষ নজর দিতে চায় আর্জেন্টিনা।
এরই মধ্যে নতুন মেসি খ্যাতি পাওয়া লুকাকে দলে নিতে বদ্ধপরিকর আর্জেন্টিনা ফেডারেশন। অনূর্ধ্ব ১৫ দল গোছানোর দায়িত্বে থাকা আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা পাবলো আইমারের নজরে এসেছেন লুকা। তিনি জানিয়েছেন, লুকাকে পেতে চেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে তিন দেশের নাগরিক লুকা রোমেরো নিশ্চিত করেছে সে আর্জেন্টিনার হয়ে খেলবে। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে খেলা তার স্বপ্ন। এএফএর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে ১৪ বছর বয়সী রোমেরো একথায় জানিয়েছেন।
