নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১নভেম্বর) গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে কালীহাতি উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাশন ডিজাইন ট্রেনিং সাব সেন্টার, হ্যান্ডলুম সার্ভিস সেন্টার, ফায়ার সার্ভিস ষ্টেশন. ধনবাড়ী উপজেলার থানা ভবন, গোপালপুর উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন, সখীপুর উপজেলার বড়চওনা কুতুবপুর কলেজের চার তলা ভবন, আবাসিক মহিলা অনার্স কলেজের চার তলা ভবন, বোয়ারী কলেজের চার তলা ভবন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা ছাত্রী নিবাস, বাসাইল,ভুঞাপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর,কালিহাতী ও সখীপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি প্রদান।
এছাড়াও প্রধনমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলার তাঁত প্রশিক্ষন কেন্দ্র নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, অনুপম শাজাহান জয় এমপি, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।
