নিজস্ব প্রতিনিধি : পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ পর্যায়ে আজ রোববার সকাল ৮ থেকে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত ভোটার উপস্থতি নেই বললেই চলে।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন,বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থতিও পাড়বে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার জেলার ১ হাজার ৬টি কেন্দে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালীসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে পাঠানো হয়।
জেলা নির্বাচন কমিশনার এ.এইচ.এম কামরুল হাসান জানান, ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় কোন প্রতিদ্বন্দিনা থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১২ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২৭ লাখ ৭৯ হাজার ৬৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন, মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৪২ জন, মোট ভোট কেন্দ্র ১০০৬টি ও ভোট কক্ষ ৬৭০৪টি।
তিনি আরও জানান, ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠভাবে ভোট গ্রহন করার লক্ষে ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি,পুলিশের ২০৩টি স্টাইকিং ফোর্স,৫৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে ও প্রতি উপজেলায় একটি করে র্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে বলে জানান তিনি ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।