শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অর্ধশত জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের র‌্যালি

টাঙ্গাইলে অর্ধশত জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের র‌্যালি

নিউজ ডেস্কঃ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরতে টাঙ্গাইলে ৫০টি জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র‌্যালি ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকালে প্রথমেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল সার্কিট হাউসে এসে সমবেত হন। পরে মুক্তিযোদ্ধাদের একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।

এ সময় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরতে ৫০টি জাতীয় পতাকা নিয়ে ১২টি উপজেলা প্রদক্ষিণ করতে বের হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) ও খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular