বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গিয়েছিলো মায়ের, এবার পানিতে ডুবে মেয়ের মৃত্যু

টাঙ্গাইলে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গিয়েছিলো মায়ের, এবার পানিতে ডুবে মেয়ের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে গত বছর আগুনে দগ্ধ হয়ে প্রাণ গিয়েছিলো আছিয়া বেগম (২২) নামে এক মায়ের, এবার পানিতে ডুবে প্রাণ গেল মেয়ের । আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের বাদে পারশী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেড় বছর বয়সের শিশু মারিয়া গোপালপুর উপজেলার দিঘুলআটা গ্রামের মিলটন হোসেনের মেয়ে। মা মারা যাওয়ায় শিশুটি তার নানার বাড়ীতে থাকতেন।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর পূর্বে বাদে পারশী গ্রামের লেবু মিয়ার মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয় গোপালপুর উপজেলার দিঘুলআটা গ্রামের মিলটনের সাথে। তাদের একটি কন্যা সন্তানও হয়। গত বছর শীতকালে শিশুটির মা বাবা তার নানা বাড়ী ঘাটাইল উপজেলার বাদে পারশী গ্রামে বেড়াতে আসেন। শিশুটির মা আগুন পোহাতে যাইয়া ঐ সময় অগ্নিদগ্ধ হয়ে হয়ে মারা যান । তখন শিশুটির বয়স দুই মাস। মা মারা যাওয়ায় শিশুটি তার নানার বাড়ীতে থেকে যান । শিশুটির বয়স এখন দেড় বছর ।

গতকাল বুধবার সকালে বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ডোবা থেকে শিশু মারিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular