বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে ৩০০ লিটার মদসহ 'খোকা' গ্রেপ্তার

গোপালপুরে ৩০০ লিটার মদসহ ‘খোকা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে ৩০২ লিটার মদসহ খোকা রবি দাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (১৮ মে) রাতে উপজেলার চাতুটিয়া ল্যাংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রবি দাস ওই গ্রামের ছামারুল রবিদাসের ছেলে।

এ ব্যাপারে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া ল্যাংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় খোকা রবি দাসের ঘর থেকে ১০২ লিটার মদ ও ২০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ মে) সকালে আদালতের মাধ্যমে খোকাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular