রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইলে সালেহা বেগম (৫৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে উপজেলার উত্তর খিলগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেলা বেগম উপজেলার উত্তর খিলগাতী গ্রামের হাসমত আলীর স্ত্রী।
এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মুঞ্জিয়া বেগম বলেন, সকালে তিনি নিজবাড়িতে ঘরের আড়ায় শাড়ীর আচল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যাকারী সালেহা বেগম মানসিক রোগী ছিলেন বলে দাবী তার পরিবারের লোকজনের।
