বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃসবধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে টাঙ্গাইলের বড় কালীবাড়ী রোডের সবুর খান টাওয়ারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বুধবার ব্যাংকটির এ শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুরুন নবী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। সম্মানিত অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন। উপস্থিত ছিলেন আবদুস সবুর খান।

এছাড়া ব্যাংকের শাখার ব্যবস্থাপক মো. দিলদার হোসেনসহ গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এই শাখায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক দেশের সকল উন্নয়নমূলক কাজের সাথে থাকতে চায়। এই শাখার মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ী ও লুঙ্গিসহ তাঁতশিল্পের উদ্যোক্তাদের এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে অর্থায়ন করা হবে।

ইতোমধ্যে করোনা দুর্যোগের এই সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, দেশের কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক সবসময় সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে- এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা।

এসব সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

এনআরবিসি ব্যাংকের ৩১৯টি উপশাখা রয়েছে। এর মধ্যে ২৭৪টি সারাদেশের ভূমি রেজিস্ট্রেশন অফিসে। ব্যাংকের শাখার সংখ্যা এখন ৭৯টি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular