টাঙ্গাইলে এমপি সোহেল হাজারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজুর রহমান তালুকদার। তিনি লিখিত বক্তব্য বলেন, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি সোহেল হাজারী নৌকা প্রার্থীর বিরোধিতা করে, নৌকাকে পরাজিত করেছেন। নৌকা প্রার্থীর বিরুদ্ধে তিনি বিদ্রোহী প্রার্থী দাড় করিয়ে দলীয় হাই কমান্ড এর নির্দেশ অমান্য করেছেন। সোহেল হাজারী বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে অর্থ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করেছেন।

নির্বাচনকালীন সময় দলীয় নেতা কর্মীদের তার নিজস্ব বাহিনী ও প্রশাসন দিয়ে নানা ভাবে হয়রানি করেছেন। তাই দলের ক্ষতি করে এমন প্রার্থীকে যেন দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না দেয়া হয় এ ব্যাপারে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সদস্য মো.আরিফুর রহমান লিটন, পারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো.দেলোয়ার হোসেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর