শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিও সহ)

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিও সহ)

সৈয়দ মিঠুন: টাঙ্গাইলের ঘাটাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার  মুঞ্জারবাইদ যুব উন্নয়ন সংগঠন ও এলাবাসীর উদ্যোগে মুঞ্জারবাইদ উন্মুক্ত মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতাটি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে সংগ্রামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আ. মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মিতালী গ্রুপের ব্যবস্থাপনা  পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. আ. রহিম মিয়া, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী, প্রভাষক মো. সরোয়ার আলম গোলাম, প্যানেল চেয়ারম্যান আজমত আলী, কাউন্সিলর সাইফুল ইসলাম, ইউপি মেম্বার-কাদের, নজরুল ইসলাম, মিলন মিয়া ওসমান গনি ও সুমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular