এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৮ জন। সর্বমোট মারা গেছে ১৮৭ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৬ জন।
এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৪ নিয়ে মোট ১৪৬ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৩৪ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
