রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বুধবার টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে।

এদিকে, নতুন করে জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৪৮ টি নমুনা পরীক্ষার রিপোর্টে এ ফল পাওয়া যায়। শনাক্তের হার শতকরা ১৫ দশমিক ৮০ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬২ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯ জন নিয়ে মোট ১০৭ জন।

আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৯৮৫ জন। সর্বমোট মারা গেছে ২১৮ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৯২ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular