বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে কুকুরের কামড়ে আহত ২৫

টাঙ্গাইলে কুকুরের কামড়ে আহত ২৫

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের কুবুব বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নারীসহ ২৫ জনকে কামড়িয়ে আহত করে। এদিকে কুকুরের আক্রমণের কারণে এলাকাবাসী আতষ্কের মধ্যে রয়েছে।

এলাকাবাসী জানায়, স্থানীয় এক ব্যক্তির মুরগি নিয়ে যাওয়ার সময় কুকুরকে ধাওয়া করলে পাগলা কুকুর বাজারে থাকা ২৫ জনকে কামড়িয়ে আহত করে।

পরে আহতরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর না হওয়ায় সকলেই বাড়িতে চলে যায় বলে নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিক।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সাইফুদ্দিন আহম্মেদ সুজন জানান, জলাতঙ্ক রোগ নিরোধে উপজেলার রাস্তাঘাট ও বিভিন্ন বাজারগুলোতে থাকা কুকুর আটকিয়ে ভ্যাকসিন পুশ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular