নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪৬ টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ১২ দশমিক ৩২ ভাগ। এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৮ হাজার ৭৮৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন, ১৭ হাজার ৯৮৭ জন।
গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় কোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৬ জন, নাগরপুর উপজেলায় ১ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, মির্জাপুর উপজেলায় ১ জন, বাসাইল উপজেলায় ১ জন, কালিহাতী উপজেলায় ৪ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ভুঞাপুর উপজেলায় ১ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।