টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের ইমাম হোসেন শেখ ওরফে ইমান আলী (৪৪)কে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ওই গ্রামের মৃত জাফর আলী শেখ এর ছেলে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার্স ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন শনিবার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকা হতে চার কেজি গাঁজাসহ থাকে গ্রেফতার করা হয়।

২৬ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা উত্তরের এসআই মো. নুরুজ্জামান বাদি হয়ে ভূঞাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) এর ৭ (ক) ধারায় মামলা দায়ের করে। মামলা নং ০৫, তারিখ: ২৬-১০-২০১৮। পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর