Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গাড়ি চাপায় সাইকেল চালক নিহত

টাঙ্গাইলে গাড়ি চাপায় সাইকেল চালক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক ব্যক্তি নিহত হয়।

নিহত চান মিয়া (৪৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ শিকদার পাড়া এলাকার ছোবাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহত চান মিয়া বাই সাইকেল নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে মাদারজানি গ্রামের মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী সাদা রং এর প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

Most Popular