শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ; ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ; ২৫ কিলোমিটার যানজট

নিজস্ব  প্রতিনিধি : ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতু‌র টোল প্লাজা বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। কুয়াশায় দৃষ্টি সীমা তিরিশের নীচে নেমে আসায় টোলপ্লাজার সবকটি লেন বন্ধ রাখা হয়েছে।

আজ ভোর ৫টা থেকে তা বন্ধ রাখা হয়। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। এর আগে ঘন কুয়াশায় সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহন করে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কার‌নে ভোর ৫টা থেকে টোলপ্লাজা বন্ধ রাখা হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular