টাঙ্গাইলে চাকা ফেটে ১১ টন সয়াবিন নিয়ে উল্টে গেল ট্রাক

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলায় চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপু‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘ‌টে। এতে ১১ টন সয়াবিন তেল মহাসড়কে পড়ে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

তে‌লের ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে, সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

এ ছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারে যাতায়াতে আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর