বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে জুয়া খেলার সময় ৪ জুয়ারি গ্রেফতার

টাঙ্গাইলে জুয়া খেলার সময় ৪ জুয়ারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত ১ টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গ্রামের বাদশা মিয়ার পুকুর পাড়ের ফাঁকা জায়গা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার নিকলা গ্রামের কদিম পাড়ার মৃত আমজাদ মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম (৩৬), ঘাটাইল উপজেলার গফুর নগর গ্রামের আব্দুল রশিদ মিয়ার ছেলে মো. মাসুদ (২৫), কালিহাতী উপজেলার বিল-কাচিনা গ্রামের আব্দুল মজিদের ছেলে উজ্জল মিয়া (২২), তালতলা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার এই.আই মো. লিটন মিয়া জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে তাদের নিকলা গ্রামের বাদশা মিয়ার পুকুর পাড় থেকে জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular