টাঙ্গাইলে ট্রাক চাপায় মেয়ে নিহত, মা আহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক চাপায় জাহানারা (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা বাচাতন বেগম (৭০) গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের মেয়ে।

এ ব্যাপারে গোড়ায় হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান বলেন, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে। এসময় ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে জাহানারা নিহত হয় এবং আহত হয় মা বাচাতন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় বাচাতন বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ড্রাম ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর