সোমবার, জুন ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) ভোরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘ভোরে স্থানীয়রা ট্রেন লাইনে হাঁটতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পরে তার লাশটি ট্রেন লাইন থেকে সরিয়ে নিচে রাখা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩২ হবে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি ঘারিন্দা রেল স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘বিষয়টি শুনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular