Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ডরপ’র উদ্যোগে তামাক কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন সভা

টাঙ্গাইলে ডরপ’র উদ্যোগে তামাক কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন সভা

নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ’র উদ্যোগে ২৫ জন বিড়ির শ্রমিকদের সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শনিবার টাঙ্গাইল সদর উপজেলা গালা ইউনিয়নের বার্তা তালতলা মোড় এলাকায় ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জীবন সাহা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. নুর ইসলাম, মো. আব্দুর রশিদ। এসময় অন্যান্য স্থানীয় বিড়ি কারখানার শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিড়ি বা তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই তামাক কর ও মূল্য বৃদ্ধি করা অবশ্যই প্রয়োজন। প্রাপ্তবয়স্ক ও তরুনরা ধুমপান থেকে নিরুসাহিত হবে। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোট, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি থাকে।

ওরিয়েন্টেশনে বক্তরা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রেক্ষিতে তামাককর বৃদ্ধি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কর বৃদ্ধি হলে প্রাপ্তবয়স্করা ধূমপান হতে বিরত থাকতে উৎসাহিত হবে। এছারা তরুনরা ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে।

 

RELATED ARTICLES

Most Popular