বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিন কলেজপাড়া এলাকার মৃত স্বপন রবি দাসের ছেলে সঞ্জয় রবি দাস (২২) এবং মৃত. শিবু রবি দাসের ছেলে নিমাই রবি দাস (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ৫৪ লিটার চোলাই মদ এবং ৭৬ লিটার চোলাই মদ তৈরীর উপকরন ওয়াশ (জাওয়া) উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতরা জানায়, তারা চোলাই মদ তৈরি করে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular