Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ১৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়নের মানড়া মধ্যপাড়া পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিউলী বেগম (২৮) ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়জেটাইল গ্রামের আমির হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মৃধার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়নের মানড়া মধ্যপাড়া পাকা রাস্তার উপর পৌছলে শিউলীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮,৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) নূর মোহম্মদ বলেন, শিউলী বেগম আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার (১৪ মে) সকালে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular