শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে নির্বাচন শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নির্বাচন শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধের বাংলাদেশ ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক নাগরিক সংলাপ করেছে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ও বাংলাদেশ সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১।

শনিবার সকালে টাঙ্গাইল শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে জাতীয় নির্বাচন-২০১৮ বিষয়ে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

নাগরিক সংলাপে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক সংলাপের সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রিয় কমিটির মহাসচিব হারুন হাবীব, সাংগঠনিক সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী সিকদার, নারী কমিটির সভানেত্রী লায়লা হাসান, সাবেক সচিব ও কেন্দ্রিয় কমিটির সদস্য খন্দকার শওকত হোসেন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিত আহমেদ সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ।

নাগরিক সংলাপে মুক্তিযোদ্ধাদের নির্বাচন বিষয়ে কেমন প্রার্থী বাছাই করবেন সে বিষয় এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের জোর দাবী জানানো হয় সংলাপ থেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular