নিউজ টাঙ্গাইল ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনের চারটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার নতুন মুখ। রোববার দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
টাঙ্গাইল জেলার সংসদীয় আট আসনের নতুন চার মুখ হলেন-
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আলহাজ আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল হক টিটু ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
