নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরের পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যা শিশু নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার চেংটাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের সাত বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ছয় বছরের মেয়ে তামন্না। সর্ম্পকে তারা ফুপু-ভাতিজি। আর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিড়াজ করছে।
এবিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে ওই দুই শিশু পারবারের সবার অগোচরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা গোসলে করতে গেলে তাদের পায়ের সাথে ধাক্কা খেয়ে ভেসে উঠে।
পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ পেলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।