টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেড়ে যুবক খুন

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে মধুপুরে শালিসী বৈঠকে সংঘর্ষের ঘটনায় এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি মধুপুর থানার এসআই মো. আল আমিন নিশ্চিত করেছেন।

নিহত ইলেকট্রিক মিস্ত্রি কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের নজর আলীর ছেলে মো. সুজন মিয়া (২৭)। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

এসআই আল আমিন জানান, বাড়ির প্রিপ্রেইড ইলেকট্রিক মিটার নিয়ে তাদের দুপক্ষের সাথে বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে গতকাল রোববার তাদের সাথে মারামারি হয়। এতে সুজন মিয়া আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর