টাঙ্গাইলে প্রাইভেটকার চাপায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাইভেটকার চাপায় শিমুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (৩০) নামে একজন আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজে এ ঘটনা ঘটে।

আহত রাকিব ভোলা জেলার মফিজুরের ছেলে রাকিব। নিহত শিমুলের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে- দুপুরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পৃষ্ট হয়ে মারা যায়। আহত হয় তার সাথে অপর আরেক আরোহী। পরে পুলিশ খবর পেয়ে নিহত ও আহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে নিহত ও আহতকে উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষৈ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর