বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে ফের বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

টাঙ্গাইলে ফের বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর বেকারকোণা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১অক্টোবর) দিনগত রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা উদ্ধার করেছে প্রায় ২০/২৫ জনের মতো। তবে কারও পরিচয় জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular