রবিবার, আগস্ট ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বানভাসীদের ভালবাসায় ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণ

টাঙ্গাইলে বানভাসীদের ভালবাসায় ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণ

ফরমান শেখ: আল্লামা নূর হোসাইন কাসেমী হাফিজাহুল্লাহ সাহেবের নির্দেশনায় বানভাসীদের ভালবাসায় টাঙ্গাইলের কালহাতীতে যমুনা নদীর বন্যায় ঘর-বাড়ি ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া অসহায়-হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা শাখা ছাত্র জমিয়ত।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার যমুনা নদীর তীরবর্তী বেলটিয়া গ্রামে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভাপতি  হাফেজ সাদীমুল্লাহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক আতাউর রহমান, সহ-প্রচার সম্পাদক মিনহাজ খান, প্রশিক্ষণ সম্পাদক রহমতুল্লাহ, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ হুসাইন আকাশ, কার্যনির্বাহী সদস্য মাসউদুর রহমান, কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাদিকুল ইসলাম প্রমূখ ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular