শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ২০ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার এর সভাপতিত্বে ও জেলা পরিষদের সচিব শারমিন সুলতানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বীর মুক্তিযোদ্ধা ও ২০ শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ১০হাজার টাকার চেক, একটি কম্বল ও শাড়ী বিতরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular