মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) ১২ থেকে ১ টা পর্যন্ত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ৪টি কেন্দ্রে ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল।

এদিকে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular