• নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস নামে একটি ট্রেন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগেই বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় রেলস্টেশনে ২ ঘণ্টা আটকে ছিল। এতে করে ট্রেনে থাকা যাত্রীরা তীব্র গরমে বিপাকে ও ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ১৮ মিনিট হ‌তে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস‌টি ট্রেন‌টির ইঞ্জিন বিকল হয়ে আটকে থাকে। প‌রে ই‌ঞ্জিন মেরামত ক‌রে রাজশাহীর উদ্দেশ্যে ছে‌ড়ে গে‌ছে। ফলে ঢাকা ও উত্তর-দক্ষিণ বঙ্গের সাথে রেল যোগাযোগ সচল হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিলকসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে স্টেশনেই সন্ধ্যা ৬টা থেকে ট্রেনটি আটককে ছিল। মেরামত শে‌ষে রাত ৮টা ২৬ মি‌নি‌টে পুনরায় রাজশাহীর উ‌দ্দেশ্যে ছে‌ড়ে যায়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর