নিজস্ব প্রতিনিধি:- টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছে তার পিতা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত নবীনকে (৩০) ছয় মাসের কারাদন্ডসহ ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন। কারান্ডপ্রাপ্ত নবীন উপজেলার শিয়ালকোল গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
নবীনের পিতা সাজেদুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত। মাদকের টাকা না পেলে বাবা-মাকে নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করতো। পরে বাধ্য হয়ে ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে শনিবার দুপুরে তাকে পুলিশে কাছে সোপর্দ করি।
পরে পুলিশ নবীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের জেল-জরিমানা করা হয়।
