বুধবার, জুন ২৪, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ীতে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

ধনবাড়ীতে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

ধনবাড়ী প্রতিনিধি,নিউজ টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী মেজিস্ট্রেট, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ জরিমানা করেন।

এ সময় তার সাথে ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া।

অর্থদন্ডপ্রাপ্ত প্রবাসী হলেন ধনবাড়ী পৌরশহরে ছত্রপুর গ্রামের হায়দর আলীর ছেলে হুমায়ূন কবীর (৩৬)। সে গত ১২ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন।

নির্বাহী মেজিস্ট্রেট, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা নিউজ টাঙ্গাইলকে জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন বেশ কয়েকজন প্রবাসী। এর মধ্যে হুমায়ূন কবীর হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। নিষেধ অমান্য করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গীকারকারপত্রে স্বাক্ষর করেন।

এদিকে বিদেশ থেকে যে কয়েকজন প্রবাসী গ্রামের বাড়িতে এসেছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular