মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু

টাঙ্গাইলে মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মুজিববর্ষ উপলক্ষে আন্তঃউপজেলা প্রেসক্লাব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ বুধবার থেকে শুরু হয়েছে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কালিহাতী ও ভূঞাপুর প্রেসক্লাব মুখোমুখি হয়। বিকেলে লড়বে নাগরপুর ও ঘাটাইল প্রেসক্লাব।

টুর্নামেন্টে জেলা প্রেসক্লাবসহ ১১ উপজেলা প্রেসক্লাব অংশ নিয়েছে। প্রতিদিন সকালে ও বিকালে ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ মার্চ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ওয়ালটন গ্রুপের টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার জামিল হোসেন, ওয়ালটন প্লাজার টাঙ্গাইলের উপ-পরিচালক অনুপ কুমার সাহা, ওয়ালটনের কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular