টাঙ্গাইলে রাতে বাড়িতে চুরি করতে গিয়ে ধরা; চোরকে পিটুনি দিয়ে থানায় সোর্পদ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের অবিনাশ বাদ্যকরের বাড়িতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে চুরি করতে গিয়ে দেলোয়ার হোসেন সারোয়ার (৪১) নামক এ চোর এলাকাবাসীর কাছে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে।

নাগরপুর থানা পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় চুরি করে পালাতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে উপজেলার বাবনাপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন সারোয়ার।

এ সময় সারোয়ার ও তার সহযোগিরা পালিয়ে যাবার সময় অবিনাশ বাদ্যকরের ছেলে বাড়ি এসে তার মাকে অজ্ঞান অবস্থায় পেয়ে ডাক চিৎকার করে। চোর দলের ৩ জনের মধ্যে ২ জন মুখোশধারী চোর পালিয়ে যেতে সক্ষম হলেও সারোয়ার গৃহকর্তা রঞ্জিতকে লোহার রড দিয়ে মারপিট করতে থাকে। মারপিটের একপর্যায়ে ও তার চিৎকারে এলাকাবাসী এসে রঞ্জিতকে উদ্ধার করে এবং সারোয়ারকে আটক করে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এই মামলার তদন্তকারী অফিসার (এসআই) নূর মোহাম্মদ বলেন, চুরি করে পালানোর সময় গৃহকর্তাকে লোহার রড দিয়ে মারপিট করে। জনতা তাকে আটক গণপিটুনি দিয়ে আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে সারোয়ারকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, সারোয়ার চুরি করে পালানোর সময় গৃহকর্তা ও তার মাকে মারপিট করে। এলাকাবাসী চোর দলের সদস্য সারোয়ারকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। অপর দুই চোরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর