শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে যুবলীগ নেতাসহ ৪ জন কারাগারে

টাঙ্গাইলে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে যুবলীগ নেতাসহ ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন, উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া গ্রামের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), একই এলাকার মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) ও মো. নাজমুল ইসলাম (২৮)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মো. মোশারফ হোসেন জানান, রবিবার সকালে টায় দেওপাড়ার মো. শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারি করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রিজের কাছে পৌঁছলে অভিযুক্তরা মোশারফ হোসেনের পথরোধ করে। মোশারফের কাছে ১০০ টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। পরে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে অভিযুক্তরা।

এরপর সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি তিনি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেন। বিষয়টি জেনে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. উজ্জল সিকদার, মো. আলম ও মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মো. মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানবীর আহমেদ জানান, আসামীদের ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়। পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular