বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে সহস্রাধিক ইয়াবাসহ গ্রেফতার ২

টাঙ্গাইলে সহস্রাধিক ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ১৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৪৫৪ টাকা জব্দ করা হয়।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত. জুব্বার সিকদার এর ছেলে মো. কাবেল (৩২) ও সহদেবপুর এর হিরু মিয়ার ছেলে মো. হারুনর রশিদ (৩৬)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এক অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ ওই দু’ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মির্জাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular