নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় (ঢাকা মেট্রো-১৩ ৫৫ ৪৮) নম্বর কাভার্ডভ্যানটি থাকা ৭০ শতাংশ মালামাল পুড়ে হয়ে যায়।
শনিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের ঢাকা রোডের প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখার সামনে এ ঘটনা ঘটে। তবে সুন্দরবন কুরিয়ার সাভির্সের টাঙ্গাইল শাখার কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিছ জানান, সকাল ৮.৪৫ মিনিটে খবর পেয়ে দ্রুত আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারনে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না।
