টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার মোমেনশাহীর পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক চেষ্টায় এবং দিক-নির্দেশনায় ১৯৭২ সালে বাংলাদেশে ৪ জন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিকায়নের অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার, মোমেনশাহীর পতাকা উত্তোলন অনুষ্ঠান।অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

