মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে আটিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে আটিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ওই পদের অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর আটিয়া ইউনিয়নে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ ছিল। কিন্ত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুল উজ্জামান মোল্লা (৪১) গত সোমবার (২৫ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাবুল উজ্জামান মোল্লা আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আটিয়া ইউনিয়নে চেয়ারম্যন পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাবুল উজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ায় নির্বাচন বাতিল চেয়ে কমিশনে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩২২ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান জানান, প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন হবে কি-না তা ঊর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular