সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক শিল্প মেলা শুরু

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক শিল্প মেলা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক শিল্প মেলা, ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ মেলা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিসিক (বিপণন, নকশা ও কারুশিল্প) এর পরিচালক ও যুগ্ম-সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি) শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খান শুভ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।

এ সময় বিসিক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন পণ্যের অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। এর আগে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular