টাঙ্গাইলে ১৫ লাখ টাকার ইয়াবা জব্দ, মাদক কারবারি যুবক গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পাঁচ হাজার ইয়াবাসহ রানা আহমেদ (৩৮) নামে এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত রানা আহমেদ মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজীপাড়া গ্রামের আব্দুস ছালাম দেওয়ানের ছেলে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা ডিবি (উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রানা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

তিনি আরও জানান, পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর