Homeবিবিধটাঙ্গাইলে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

টাঙ্গাইলে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ শুরু হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’। টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২ নভেম্বর সোমবার এই মেলার উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যবিধি মেনে এ মেলা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম’সহ সংশ্লিষ্টরা।
RELATED ARTICLES

Most Popular